দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার.
দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে এ ছুটির আগে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিল।ব্যাংক বন্ধ থাকলেও এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবা চালু থাকবে। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার।
আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে এ ছুটির আগে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিল।
ব্যাংক বন্ধ থাকলেও এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবা চালু থাকবে। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।
তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।