চোর ধরায় এমপি’র বিরুদ্ধে চেষ্টা হচ্ছে অপবাদ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
চোর ধরায় এমপি’র বিরুদ্ধে চেষ্টা হচ্ছে অপবাদ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ.
সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশ হয়। এর আগে পুরাতন বাসস্টেশন থেকে বের হয় প্রতিবাদ মিছিল।সমাবেশে বক্তারা বলেছেন, ‘চোর ধরায় সংসদ সদস্যের বিরুদ্ধে অপবাদ দেবার চেষ্টা হচ্ছে।’ বক্তারা দাবি করেন, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের ৫ কিলোমিটার সড়ক সংস্কার ও দুটি ব্রীজ নির্মাণের জন্য ৪০ কোটি টাকা ব্যয় করলেই হতো, সেখানে ৮৭ কোটি টাকার পু:প্রাক্কলন তৈরি করে লুটপাট হয়েছে। এখানে পুকুর চুরি নয়, হয়েছে সাগর চুরি। ইতিমধ্যে ৪৩ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। কাজ যা হচ্ছে তাও নিম্নমানের নির্মাণ সামগ্রীতে। রাষ্ট্রের এমন অপচয় ঠেকাতে কথা বলায় সংসদ সদস্যের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ আনা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। ওই ফ্যাসিস্ট ঠিকাদার ও তার সাব ঠিকাদার কেবল এমপি’র নয় বিএনপিরও ভাবমূর্তি নষ্টের চক্রান্ত করছে। এজন্য হাজার হাজার বিএনপি নেতা-কর্মী প্রতিবাদে নেমেছেন। সড়ক সংস্কারে অনিয়মের তদন্ত এবং দুর্নীতিতে জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ লিলু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, আকবর আলী, অ্যাড. শেরেনুর আলী, রেজাউল হক, সাইফুল হাসান জুনেদ প্রমুখ।সমাবেশের আগে বেলা ১১ টা থেকেই সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে পুরাতন বাসস্টেশনে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। পরে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশ হয়। এর আগে পুরাতন বাসস্টেশন থেকে বের হয় প্রতিবাদ মিছিল।
সমাবেশে বক্তারা বলেছেন, ‘চোর ধরায় সংসদ সদস্যের বিরুদ্ধে অপবাদ দেবার চেষ্টা হচ্ছে।’ বক্তারা দাবি করেন, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের ৫ কিলোমিটার সড়ক সংস্কার ও দুটি ব্রীজ নির্মাণের জন্য ৪০ কোটি টাকা ব্যয় করলেই হতো, সেখানে ৮৭ কোটি টাকার পু:প্রাক্কলন তৈরি করে লুটপাট হয়েছে। এখানে পুকুর চুরি নয়, হয়েছে সাগর চুরি। ইতিমধ্যে ৪৩ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। কাজ যা হচ্ছে তাও নিম্নমানের নির্মাণ সামগ্রীতে। রাষ্ট্রের এমন অপচয় ঠেকাতে কথা বলায় সংসদ সদস্যের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ আনা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। ওই ফ্যাসিস্ট ঠিকাদার ও তার সাব ঠিকাদার কেবল এমপি’র নয় বিএনপিরও ভাবমূর্তি নষ্টের চক্রান্ত করছে। এজন্য হাজার হাজার বিএনপি নেতা-কর্মী প্রতিবাদে নেমেছেন। সড়ক সংস্কারে অনিয়মের তদন্ত এবং দুর্নীতিতে জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ লিলু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, আকবর আলী, অ্যাড. শেরেনুর আলী, রেজাউল হক, সাইফুল হাসান জুনেদ প্রমুখ।
সমাবেশের আগে বেলা ১১ টা থেকেই সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে পুরাতন বাসস্টেশনে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। পরে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।