কাঁঠালিয়ায় শর্টবার ফুটবলে চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব
মো. মিঠুন, ঝালকাঠি
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কাঁঠালিয়ায় শর্টবার ফুটবলে চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব.
ঝালকাঠির কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ষাটকুরা মোড় মাদরাসা মাঠে অনুষ্ঠিত ফাইনালে ষাটকুড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলা দেখতে মাঠে ভিড় করেন এলাকার শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী, ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এ আয়োজনের উদ্দেশ্য।দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলায় সক্রিয় রাখতে তাঁদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ঝালকাঠির কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ষাটকুরা মোড় মাদরাসা মাঠে অনুষ্ঠিত ফাইনালে ষাটকুড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।
দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলা দেখতে মাঠে ভিড় করেন এলাকার শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী, ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এ আয়োজনের উদ্দেশ্য।
দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলায় সক্রিয় রাখতে তাঁদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যুবসমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই।