বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

অভিনয়ে ফিরতে চান খলনায়িকার চরিত্রে, জানালেন ক্যাটরিনা

অভিনয়ে ফিরতে চান খলনায়িকার চরিত্রে, জানালেন ক্যাটরিনা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
দিনভর শুটিং শেষে বাড়ি ফেরেন ভিকি কৌশল। এরপর ক্লান্তি ভুলে মন দেন সন্তান ও সংসারে। স্বামী ও বাবা হিসেবে ভিকির এই দায়িত্ববোধ মুগ্ধ করেছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্বের অভিজ্ঞতা এবং সন্তান আসার পর দাম্পত্য জীবনে আসা পরিবর্তনের কথা জানিয়েছেন তিনি।

২০২১ সালে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত বছর তাঁদের ঘরে আসে পুত্রসন্তান বিহান। দেখতে দেখতে তার বয়স এখন প্রায় এক বছর। প্রথমবার মা-বাবা হওয়ার পর নতুন দায়িত্বের সঙ্গে মানিয়ে নিচ্ছেন এই দম্পতি। এ সময় ভিকির দায়িত্ববোধ ক্যাটরিনার কাছে বিশেষভাবে প্রশংসনীয় হয়ে উঠেছে।

ক্যাটরিনা জানান, দিনে ১৪, ১৬ কিংবা ১৮ ঘণ্টা শুটিং করে বাড়ি ফেরেন ভিকি। এত দীর্ঘ সময় কাজ করার পরও বাড়িতে ফিরে তিনি যেন নতুন করে শক্তি ফিরে পান। ক্লান্তি সত্ত্বেও সন্তান বিহান ও সংসারে মনোযোগ দেন। ভিকির এই গুণকে বিশেষ এক ক্ষমতা বলে মনে করেন ক্যাটরিনা।

তবে সন্তান আসার পর বদলে গেছে তাঁদের একান্তে সময় কাটানোর অভ্যাস। আগে দুজনে হুটহাট রেস্তোরাঁয় খেতে যেতেন, সিনেমা দেখতেন। এখন এসবের সুযোগ অনেকটাই কমেছে।

তবে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না তাঁরা। ক্যাটরিনা জানান, ভিকি সব সময় তাঁকে সাহস জোগান। তিনি মনে করিয়ে দেন, সময়ের সঙ্গে সবকিছু আবার স্বাভাবিক হয়ে আসবে।

কাজের ক্ষেত্রেও আপাতত নিজের মতো করে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবির পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। তবে অভিনয়ে ফেরার বিষয়ে এখনই তাড়াহুড়ো করতে চান না তিনি। আপাতত নিজের ব্যবসায়িক উদ্যোগ, পরিবার ও নিজের জন্য সময় দেওয়াকে প্রাধান্য দিচ্ছেন।

তবে অভিনয়ে ফিরলে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসতে চান এই অভিনেত্রী। এবার ইতিবাচক চরিত্রের বদলে খলনায়িকার ভূমিকায় অভিনয় করে পর্দায় ফিরতে আগ্রহী ক্যাটরিনা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।