বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

চট্টগ্রামে পাহাড় কাটার মামলায় ৩ জনকে ২ লাখ টাকা করে জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটার মামলায় ৩ জনকে ২ লাখ টাকা করে জরিমানা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
চট্টগ্রাম নগরের পাহাড় কেটে স্থাপনা নির্মাণের দায়ে প্রবর্তক সংঘের সাবেক তিন নেতাকে দুই লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের পরিবেশ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আলাউদ্দিন ও দণ্ডিত ব্যক্তিদের আইনজীবী মুহিত মোহাম্মদ মহিউদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন প্রবর্তক সংঘের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুভাষ চন্দ্র লালা, সাবেক সহসভাপতি রঞ্জিত কুমার দে ও সাবেক সাধারণ সম্পাদক টিংকরি চক্রবর্তী।

আদালত সূত্রে জানা গেছে, নগরের পাঁচলাইশ এলাকার প্রবর্তক মোড়সংলগ্ন প্রবর্তক সংঘের মালিকানাধীন পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করা হয়। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর ওই এলাকা পরিদর্শন করে পাহাড় কাটার প্রাথমিক প্রমাণ পায়। পরে পরিবেশ অধিদপ্তরের তৎকালীন সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত ২০১৬ সালে এ ঘটনায় মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী আলাউদ্দিন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে তিন আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

তিনি আরও জানান, তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। পরিবেশ সংরক্ষণ আইনটি একটি বিশেষ আইন। এ আইনে দণ্ডিত ব্যক্তিদের আপিল করার আগে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

দণ্ডিত ব্যক্তিদের আইনজীবী মুহিত মোহাম্মদ মহিউদ্দিন জানান, তাঁর মক্কেলরা মনে করছেন, তাঁরা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

রায় ঘোষণার সময় তিন দণ্ডিত ব্যক্তির কেউই আদালতে উপস্থিত ছিলেন না।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।