বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: শফিকুর

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: শফিকুর
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন ভোগ করতে হচ্ছে। তাদের তো ‘দিদি’ ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাওয়া যাবে না।

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, দুই দিন আগে চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। কী উদ্দেশ্যে তিনি বিদেশে গিয়েছিলেন এবং কী করে এসেছেন, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, তা জাতি জানতে চায়।

ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা কোনো দলীয় বা ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামেননি। এসব দাবি জনগণের এবং জনগণের ভোগান্তির সঙ্গে সম্পর্কিত। সেই দাবিতেই তাঁরা আন্দোলনে নেমেছেন। মহান আল্লাহর রহমতে জনগণের সমর্থন ও ভালোবাসায় আগের দুটি লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের লংমার্চও সফল করতে তিনি আল্লাহর কাছে দোয়া করেন।

সাত দফা দাবির প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, এসব দাবির মধ্যে মূল দাবি একটি। সেটি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। এই গণরায় বাস্তবায়ন না হওয়ার কারণেই বাকি ছয় দফার জন্ম হয়েছে। তাঁর বিশ্বাস, একটি দাবি বাস্তবায়িত হলে বাকি ছয় দফার প্রয়োজন হতো না। কোনো চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ কিংবা মাদক সম্রাট মাথা তুলে দাঁড়াতে পারত না।

বিএনপির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি জাতিকে হতাশ করেছে। দলটি জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে। কথা দিয়ে কথা রাখেনি। জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছে এবং জাতির আকাঙ্ক্ষা ও গণরায়কে উপহাস করেছে। বিএনপিকে ভালোয় ভালোয় অবস্থান থেকে সরে এসে গণরায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছিলেন তাঁরা। তা না হলে দলটিকে চড়া মূল্য দিতে হবে। বিএনপি সম্ভবত সেদিকেই এগোচ্ছে।

তিনি বলেন, মানুষের কপালে যখন দুর্ভোগ লেখা থাকে, তখন সেই দুর্ভোগের ঠিকানায় না পৌঁছানো পর্যন্ত তার শান্তি হয় না। বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। অতীতের স্বৈরাচারদের ইতিহাস কিংবা নিজেদের ভুল থেকেও তারা শিক্ষা নেয়নি। বরং প্রতিদিন নতুন নতুন জঞ্জাল তৈরি করে জাতির ওপর চাপিয়ে দিচ্ছে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, দাবিগুলো মেনে নিয়ে সুস্থ ধারায় ফিরে আসুন। ৯ তারিখ সংসদ অধিবেশন শুরুর আগেই নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে গণভোটের গণরায় বাস্তবায়নের ঘোষণা দিন। এমন ঘোষণা দিলে পরবর্তী সময়ে বিরোধী দলের আর কোনো কর্মসূচি নেওয়ার প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, তা না হলে জনগণের দাবি এবং ৭০ শতাংশ মানুষের ভোট—কোনোটিকেই অপমানিত হতে দেওয়া হবে না। ইনশা আল্লাহ, জনগণের এই দাবি আদায় করা হবে।

বৃহত্তর ত্যাগের জন্য জাতিকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিশেষ করে যুবসমাজের আকাঙ্ক্ষা পদদলিত করা হচ্ছে। তাদের উদ্দেশে তিনি বলেন, কারও ছলনায় কান দেওয়া যাবে না। কারণ, রাজপথে লড়াই করে যুবসমাজই জাতিকে সাময়িক মুক্তি এনে দিয়েছে। এই মুক্তি দীর্ঘস্থায়ী করতে আবারও লড়াই করতে হবে।

জামায়াতের আমির বলেন, আরেকটি অনিবার্য বিপ্লব দেশের দরজায় কড়া নাড়ছে। সেই বিপ্লবের জন্য মুক্তিকামী দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে লংমার্চ সফল করতে সবার প্রতি আহ্বান ও কৃতজ্ঞতা জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।