কুষ্টিয়ায় রাতের আলোয় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৫ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কুষ্টিয়ায় রাতের আলোয় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত.
কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর পুরাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।আজমপুর সুপার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।টুর্নামেন্টে স্থানীয় ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় আটটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।রাতের আলোয় অনুষ্ঠিত খেলাগুলো দেখতে মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল।আয়োজকেরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর পুরাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
আজমপুর সুপার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টে স্থানীয় ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় আটটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রাতের আলোয় অনুষ্ঠিত খেলাগুলো দেখতে মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল।
আয়োজকেরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।