বৃহস্পতিবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

লাল বলের ক্রিকেটে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।

শান্তর নেতৃত্বে বাংলাদেশ একাদশে রয়েছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা। ব্যাটিংয়ে আছেন লিটন দাস, মুশফিকুর রহিম ও মোমিনুল হকের মতো অভিজ্ঞ খেলোয়াড়। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে রয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বিভাগ সামলাবেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

অন্যদিকে রহমত শাহর নেতৃত্বে মাঠে নামছে আফগানিস্তান। দলটিতে রয়েছেন অভিজ্ঞ হাসমাতুল্লাহ শাহিদি ও ইকরাম আলিখিল। স্পিন আক্রমণে আছেন কায়েস আহমেদ ও জিয়া-উর-রহমান আকবর। পেস বিভাগে দায়িত্ব পালন করবেন ইয়ামিন আহমদজাই ও মোহাম্মদ সালিম সাফি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), হাসমাতুল্লাহ শাহিদি, আব্দুল মালিক, সেদিকুল্লাহ আতাল, জিয়া-উর-রহমান আকবর, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ, মোহাম্মদ সালিম সাফি ও ইসমাত আলম।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল সীমান্তে ২৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক

বেনাপোল শার্শা প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

দিরাইয়ে এইচএসসিতে পাসের হার ৪৭.৮২ শতাংশ, এক কলেজে পাস করেনি কেউ

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও গোলাগুলি

সাজেকে আবারও গোলাগুলি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার ১৩ কারখানায় সাধারণ ছুটি

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।